1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ইউএনওকে ফোন করে নিজের বাল্যবিয়ে বন্ধ করলো শিক্ষার্থী

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতীতে নবম শ্রেণির স্কুল শিক্ষার্থী নিজের বাল্যবিয়ে নিজেই বন্ধ করলেন। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকে শিক্ষার্থী ফোন করে তার বাল্যবিয়ে বন্ধ করেন।

রবিবার (৬ অক্টোবর) ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোন করে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান।
জানা যায়, কালিহাতীর ৯ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিজেই ইউএনওকে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে। ফোন পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন কালিহাতী পৌরসভায় ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার বাল্যবিবাহ বন্ধ করে তাকে স্কুলে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, “ছাত্রীটি নিজেই আমাকে ফোন করে জানান, তাকে জোর করে তার বাবা-মা বাল্যবিবাহ দিচ্ছেন। তিনি পড়াশোনা করতে চান। শিক্ষার্থী আমাদের সাহায্য চান। আমি তাদের বাড়িতে গিয়ে শিক্ষার্থীর অভিযোগের সত্যতা পাই। স্থানীয় সাবেক কাউন্সিলরের উপস্থিতিতে শিক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “যদি ওই শিক্ষার্থীর মা-বাবা পরবর্তীতে তাকে স্কুলে না পাঠিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বাল্যবিবাহের আয়োজন করেন, তাহলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!