1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

যে চিটার, সে সবসময়ই চিটার: তমা মির্জা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

ঢালিউডের অত্যন্ত জনপ্রিয় নায়িকা তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার নজরকাড়া পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছে।

সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অত্যন্ত সক্রিয়। সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও এবং মতামত শেয়ার করতে দেখা যায় তাকে।

রোববার (৬ অক্টোবর) রাতে, তমা তার ফেসবুক আইডিতে একটি স্টোরি শেয়ার করেন, যেখানে ক্যাপশনে তিনি লেখেন, “যে চিটার, সে সবসময়ই চিটার।”

এসময় তিনটি বিষয় উল্লেখ করে তমা বলেন, “একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।”

তিনি স্মরণ করিয়ে দেন, “যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে, সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো, তাহলে সেটা হবে তোমার ভুল।”

এ বিষয়ে মজার ছলে তিনি বলেন, “মারো কাছা, দাও দৌঁড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।”

এই স্ট্যাটাসে কাকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই তার পুরোনো সম্পর্কের কথাও উল্লেখ করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি তমা নির্মাতা রায়হান রাফীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, রাফীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!