1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি ডেলিভারি রাইডার

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে প্রায় ৬৫ কোটি ১০ লাখ টাকার (২ কোটি দিরহাম) গ্রান্ড প্রাইজ জিতেছেন আবুল মনসুর আবদুল সবুর নামের এক বাংলাদেশি। পেশায় তিনি একজন ডেলিভারি রাইডার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এতটাই খুশি যে তা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।”

এবারের লটারির ড্রয়ের আগে তিনি ও তার বন্ধুরা মিলে ৫টি টিকেট কিনেছিলেন, এরমধ্যে পুরস্কার জিতেছে কেবল তার কেনা টিকেট। ৫০ বছরের এই প্রবাসী ২০০৭ সাল থেকেই লটারির টিকেট কিনে চলেছেন, এবার ভাগ্য ফিরল তার।

সুসংবাদ জানিয়ে লটারির আয়োজকদের কাছ থেকে ফোনকল পাবার পর নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছিলেন না এই বাংলাদেশি। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, দেশে পরিবারের জন্য খরচ করবেন। অনেকদিন ধরে নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন আছে, এবার সেটাকে বাস্তবে রূপ দিতে চান।

এবারের বিগ টিকেট লটারিতে নগদ অর্থ ছাড়াও প্রতিদিন ২৪ ক্যারেটের স্বর্ণের বার জেতার সুযোগ রয়েছে। এই পুরস্কার দেওয়া হবে পুরো অক্টোবর মাসব্যাপী।
খবর -খালিজ টাইমস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!