1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ দুদিন পর উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র সোহান (২৪) এর মরদেহ দুদিন পর উদ্ধার হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারীর রমনা ঘাটে সাঁতার কাটার সময় গিয়ে নিখোঁজ হন তিনি। নিহত সোহান রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সোহান তার আরও ৪-৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে নামেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরেরদিন শনিবার নদে তল্লাশি করে তার সন্ধান পাননি তারা।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!