1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ছয় সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশটির উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, নিহত সেনারা হলেন- লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকত, ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসুফ আলী, ল্যান্সনায়েক শহীদ উল্লাহ, ল্যান্সনায়েক আখতার জামান ও সিপাহি জামিল আহমেদ।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শৌকতসহ আরও পাঁচ সেনা নিহত হন।
খবর-আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!