1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সরকারকে চাপে ফেলতেই পাহাড়কে অশান্ত করছে আঞ্চলিক সংগঠনগুলো

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি; তিন জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, এখানকার মোট জনসংখ্যা প্রায় সাড়ে ১৮ লক্ষ। যাদের মধ্যে অর্ধেকে’র বেশি বাঙালি, ৯ লাখ ২২ হাজার। বাকি ৯ লাখ ২০ হাজার বিভিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর।

মাঝে মধ্যে অস্থিরতা দেখা দিলেও দীর্ঘ সময় একসঙ্গে বসবাস এই পাহাড়ি-বাঙালিদের। সম্প্রতি দেখা যাচ্ছে, নানা ধরনের সংঘাত-সহিংসতা। যাতে উদ্বেগ বাড়ছে উভয় জনগোষ্ঠির মাঝে।

একজন প্রবীণ নারী যমুনা টেলিভিশনকে জানান, পাহাড়ি-বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন ভয় লাগছে। আরেকজন মধ্যবয়সী বলেন, বর্তমানে, বাজারে যেতে চাই না। কারণ- পরিস্থিতি থমথমে দেখে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এমন পরিস্থতির কারণ জানতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ’র এক সমন্বয়কের সাথে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। নিরাপত্তা কৌশল অবলম্বন করে তার কাছে পৌছাতে নির্দেশনা দিতে থাকেন অংগ্য মারমা।

দীর্ঘ যাত্রা শেষে ইউপিডিএফ’র সমন্বয়ক ও মুখপাত্র অংগ্য মারমা বললেন, এই আন্দোলন যদি সর্বোচ্চ জায়গায় যায় এবং সরকারকে যথার্থ চাপ সৃষ্টি করা যায়, বিশেষকরে, পার্বত্য চট্টগ্রামের চুক্তি ও এখানকার জনগণের রাজনৈতিক অধিকারের বিষয়ে; তাহলে এই সরকার (যেটি আন্দোলন-সংগ্রামের কারণে আসা সরকার)-কে কিছু-না-কিছু হলেও বাস্তবায়ন করতে হবে।

আইএলও কনভেনশন অনুযায়ী, কোন গোষ্ঠিকে আদিবাসি বলা হলে স্বায়ত্বশাসন দিতে হয় তাদের। যা বাংলাদেশের সংবিধান বহির্ভূত। এই আদিবাসি শব্দকে এনজিও টার্ম বলে উল্লেখ করেন অংগ্য মারমা। তবে তারা চাচ্ছেন, এক দেশে দুই আইন।

অংগ্য মারমা বলেন, সাধারণ মানুষ মনে করছে, আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুযায়ী, তাদের ভূমি অধিকার ও রাজনৈতিক অধিকার দিতে হবে। সেক্ষেত্রে, স্বায়ত্বশাসিত অঞ্চল করে দিতে হবে।

এক দেশে দুই আইন চান কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এই অঞ্চল-ও একটি প্রতিষ্ঠান। যেটাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। সংবিধান তৈরি করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!