1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে অবারও নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পানি বাড়লেও এখনও সব নদ-নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি সতর্ক সীমায় পৌঁছালেও সহসাই এই অঞ্চলে বন্যার আশঙ্কা নেই।

পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার (৫ অক্টোবর) সকাল ৯ টার প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সময়ে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২৫ সেন্টিমিটার এবং ধরলা পানি শহরের সেতু পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৬ টা পর্যন্ত তিস্তার পানি বাড়লেও সকাল ৯ টায় তিস্তার পানি স্থিতিশীল ছিল। তবে তা বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পাউবোর বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগামী কয়েকদিন ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে অন্যান্য নদনদীর পানি ৪৮ ঘন্টা পর কমতে শুরু করতে পারে।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, নদ নদীর পানি বাড়লেও জেলায় আপাতত বন্যার পূর্বাভাস নেই। বরং ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি কমার পূর্বাভাস রয়েছে। ব্রহ্মপুত্র আগামী ৫ দিন বাড়লেও বিপদসীমা অতিক্রম করার পূর্বাভাস নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!