1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

শেরপুরে বন্যায় তিনজনের মৃত্যু, শতাধিক গ্রাম প্লাবিত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের পাঁচ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এরমধ্যে নালিতাবাড়ী উপজেলায় এক নারীর মরদেহের সঙ্গে ভেসে এসেছে তার শিশু সন্তান। তবে মায়ের পরিচয় জানাতে পারেনি শিশুটি। এই ঢলে উপজেলাটিতে প্রাণ হারিয়েছেন তিনজন।

গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাতে উপজেলার বাঘবেড় গ্রামে মায়ের সঙ্গে শিশুটি ভেসে আসে।

৪ অক্টোবর সকাল থেকে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের চারটি নদীর পানি বাড়তে থাকে। যা পরবর্তীতে বন্যার সৃষ্টি করে। বন্যা থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। কিন্তু ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলার অনেক মানুষ এখনো নিরাপদ স্থানে যেতে পারেনি।

ঝিনাইগাতীর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সারাদিন উদ্ধারকাজ করলেও সন্ধার পর থেকে তা বন্ধ আছে।

পাহাড়ি ঢলে প্রাণ হারানো তিনজনের মধ্যে একজন হলেন- নয়াবিল ইউনিয়নের খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী নামের এক বৃদ্ধ। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, আমরা একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। বাকি দুজনের কোনো পরিচয় এখনো জানা যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!