1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে (৫৬) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি। আজ শুক্রবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় চলন্ত একটি অটোরিকশার গতি রোধ করে তাঁকে কুপিয়ে আহত করা হয়।

হামলার পর আহত মনিরুজ্জামানকে সড়কের পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সদস্যদের সাথে মনিরুজ্জামান উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। আজ দুপুরে তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজের গ্রামের বাড়িতে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত অটোরিকশার গতি রোধ করে। এরপর মনিরুজ্জামানকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, বিষয়টিতে এখনও পুলিশকে অবহিত করা হয়নি। তবে ঘটনাটি শোনার পর পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!