1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামালপুরে ট্রাক-অটোর সংঘর্ষে শিক্ষকসহ নিহত ৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: জামালপুর পৌর শহরের ত্রিমোড়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন৷

শুক্রবার সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবওয়েলপাড় ত্রিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক।

নিহতরা হলেন- বেলটিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সদর উপজেলার জামায়াতে ইসলামীর জামালপুর সদর উপজেলার মুহতারাম নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান (৫৫), অটোরিকশাচালক মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া গ্রামের বাসিন্দা রুকন মাহমুদ (৪৫) ও একই ইউনিয়নের শেখসাদী গ্রামের মৃত আ. সোবহানের ছেলে আ. মালেক (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবওয়েলপাড় কেন্দুয়া কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিল অটোরিকশা। এসময় পেছন থেকে জামালপুরমুখী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক।

এসময় আহত হন চারজন। তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে জামালপুর সদর হাসপাতালে নিলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন আছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে।’

ওসি আরও জানান, ‘ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা যায়নি। দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি থানায় আনা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!