1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

অস্কার মনোনয়নে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘বলী’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৭তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়নের জন্য লড়বে ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র ‘বলী’ (দ্য রেসলার)। অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে এটি জমা পড়ে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চলচ্চিত্রটি দেখার পর এটিকে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।

সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য পুরস্কারের একটি। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘বলী’ মুক্তি পেলেও বাংলাদেশে এখনও সিনেমাটি মুক্তি পায়নি।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক ক্ষ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া, আরও অভিনয় করেছেন প্রিয়ম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!