1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রৌমারী সীমা‌ন্তে অ‌বৈধ অনুপ্রবে‌শের দা‌য়ে ১২ বাংলা‌দে‌শি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ীর প্রতি‌নিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলা‌দে‌শি ১২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (২ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা অ‌বৈধভা‌বে ভারত থে‌কে বাংলা‌দে‌শে ফির‌ছি‌লেন।

জামালপুর ৪৫ বিজিবি গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

আটক যুবকরা বাংলা‌দে‌শের বি‌ভিন্ন জেলার বা‌সিন্দা। তারা অ‌বৈধভা‌বে ভারতে গি‌য়ে‌ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে বি‌জি‌বি।

আটক যুবকরা হ‌লেন, কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার আশরাফুল আলম (২৬), ময়মন‌সিংহ জেলার তোফাজ্জল হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৫), ওবায়দী হাসান (২২), নবী হোসেন (২৬), ফুরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়নগঞ্জ জেলার আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলার মানিক মিয়া (২৯), নর‌সিংদী জেলার মিজানুর রহমান (২৩) এবং গাইবান্ধা জেলার মনির হোসেন (৩৮)।

গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন ব‌লেন, অটক যু্বকরা বি‌ভিন্ন সময় অ‌বৈধভাবে ভার‌তে প্রবেশ ক‌রে‌ছিল। বুধবার ভো‌রে সীমান্তপ‌থে অ‌বৈধভা‌বে বাংলা‌দে‌শে ফি‌রে আসার সময় তা‌দের আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে অ‌বৈধ অনুপ্রবেশের দা‌য়ে মামলা দি‌য়ে থানায় হস্তান্তর করা হ‌বে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!