1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

 

রিপন বারী ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
আজ মঙ্গলবার (০১ লা অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা ভবনে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় ৩৫-৩৩ পয়েন্ট ব্যবধান নিয়ে দর্শন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এই নিয়ে টানা ৪ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিভাগটি।

আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, সর্বোচ্চ স্কোর করেছেন দর্শন বিভাগের শাহানুর রহমান সঞ্জীব। এছাড়া ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, প্রক্টর অধ্যাপক অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারিরীক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাজরীনসহ উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা খেলা উপভোগ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!