1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

সাকিবকে কোহলির ব্যাট উপহার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বাংলাদেশের বড় পোস্টারবয় সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেলেছেন ফরম্যাটটিতে নিজের শেষ ম্যাচ। এবার সম্ভবত ভারতের কানপুরে তার শেষ টেস্টও খেলা হয়ে গেছে। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও, সেটি অনেক জটিলতায় আবদ্ধ। তবে এতটুকু নিশ্চিত যে টেস্টে বিরাট কোহলি ও সাকিবের শেষ দেখা হয়ে গেল!
ফরম্যাটটিতে দুজনের রোমাঞ্চকর দ্বৈরথ শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটার জটলা পাকিয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের কাছে। তখনও ব্যাট হাতে ছুটছেন কোহলি, পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য। পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় মাস্টার ব্লাস্টার। হয়তো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিবকে, বাংলাদেশি তারকাও সহাস্যে তার জবাব দেন।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত। যেখানে বাজের ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে নাজমুল হোসেন শান্ত’র দল মাত্র ৯৫ রানের লক্ষ্য দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং শুরু করে ৫২ রানে পিছিয়ে থেকে, এরপর অলআউট হওয়ার আগে তোলে ১৪৬ রান। ফলে ৯৫ রানের মামুলি লক্ষ্য ভারত আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৭.২ রানে পেরিয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!