1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

পারিবারিক বিরোধের জেরে রাজিবপুরে আপন দুই ভাইয়ের সংঘর্ষ,গুরুতর আহত একাধিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজিবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের বাসিন্দা শুকুর আলী ও তার ছোট ভাই চাঁনমিয়ার মধ্যে পারিবারিক বিরোধের জেরে এক মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে। শুকুর আলী ৫ ভাইয়ের মধ্যে সবার বড়, আর চাঁনমিয়া সবার ছোট। শুকুর আলীর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে, অন্যদিকে চাঁনমিয়ার দুটি ছেলে।

গতকাল (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুকুর আলীর বড় মেয়ে ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে কথাবার্তার সময় কিছু ভুল বোঝাবুঝি ও অভিমানজনিত বাকবিতণ্ডা শুরু হয়। এই কথোপকথনের সময়, এক ঘর পরে অবস্থানরত চাঁনমিয়া ও তার স্ত্রী আছমা শুকুর আলীর স্ত্রীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে এবং তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে শুকুর আলী বাসায় এসে ঘটনাটি জানার চেষ্টা করলে চাঁনমিয়া, তার স্ত্রী আছমা এবং তাদের বড় ছেলে আছমত ক্ষিপ্ত হয়ে শুক্কুর আলীর উপরও আক্রমণ করে। এ সময় শুকুর আলীর ছোট ছেলে ইসহাক ও তার স্ত্রী শাহিনা মিলে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। কিছুক্ষণের মধ্যেই চাঁনমিয়ার ছোট ছেলে আসিফ হঠাৎ করে বাড়িতে এসে কোনো কিছু না বুঝেই একটি কাঠের লাঠি হাতে নিয়ে শুক্কুর আলীর পরিবারের উপর আক্রমণ শুরু করে।

আসিফের সঙ্গে চাঁনমিয়া ও আছমতও যোগ দিয়ে শুকুর আলীর উপর অতর্কিত হামলা চালায়। আসিফ শুক্কুর আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে, তাকে মেরে ফেলার চেষ্টা চালায়। এভাবে পারিবারিক বিরোধের সূত্র ধরে পুরো ঘটনা মারাত্মক সংঘর্ষে পরিণত হয়।এ বিষয়ে জানতে চাইলে গুরুতর আহত শুক্কুর আলীর ছেলে শামীম মিয়া বলেন আমরা চাচ্ছি তাদের কে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে যাতে পরবর্তীতে আমাদেরকে অন্যায় অতর্কিতভাবে হামলা করার স্টেপ না নিতে পারে।এ বিষয়ে হামলাকারী চানমিয়া কে বারবার ফোন দেয়া হলোও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!