1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যু পৌঁছেছে ১৬৩ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৫২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭ জন, চট্টগ্রামে ২৩৩ জন, খুলনায় ৮৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, সিলেটে বিভাগে ২৩ জন, বরিশালে ৭০, ময়মনসিংহে ২৭ জন ও রংপুর বিভাগে ৩৮ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ৯৩৮ জনে।

বিজ্ঞপ্তির আরও বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬৩ জন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ ও ৮৩ জন নারী। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের ৩০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!