1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফুলবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা অভিযোগে সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করায় সীমান্ত থেকে আইয়ুব আলী (৪২) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলার ২ এসের পাশ থেকে আটক করা হয়। পরে তাকে বালারহাট বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

বিজিবি জানায়, ওই সীমান্তে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তিনি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোঠাল গ্রামের মৃত মেহের আলীর ছেলে। সোমবার দুপুরে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করে থানায় সোর্পদ করা হয়। পুলিশ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন উপজেলার বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!