1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ২ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত নিহত ও নিখোঁজ ২ জনের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, জাহাজের মধ্যে পুড়ে ঝুলে ছিল তার মরদেহ। পরে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতি সম্পর্কেও স্পষ্ট ধারণা মেলেনি এখনো।

জাহাজে থাকা শ্রমিকরা জানান, হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে বিস্ফোরণ ঘটে। এটির মাত্রা এত তীব্র ছিলো যে জাহাজের বিভিন্ন অংশ বিধ্বস্ত হয়ে গেছে। আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!