1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, আতঙ্কে নদী পাড়ের মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: উজানের ঢলে তিস্তার পানি আরও বেড়েছে। নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবেছে লালমনিরহাটসহ রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

রোববার (২৯ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোর ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার আর কাউনিয়া পয়েন্টে ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারীসহ ৬ উপজেলার চরাঞ্চলের নতুন কয়েকটি এলাকা প্লাবিত।

নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠে গেছে। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও ঝুঁকিতে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। বাড়িঘর-রাস্তাঘাট ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা।

সূত্র -যমুনা টিভি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!