1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ছোট ছোট ষড়যন্ত্র এক সময় মহাবিপদ ডেকে আনবে: তারেক রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ সেদিনই সফল হবে, যেদিন এদেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের অধিকার ফিরে পাবে। রাজনৈতিক অধিকারের পাশাপাশি একই ভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অধিকার পাবে, সেদিন আমাদের ’৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহিদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আত্মত্যাগ সফলতা লাভ করবে।

শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে রোডম্যাপ ঠিক করার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে যে নিরাপত্তা প্রত্যাশা করে, শিক্ষার নিরাপত্তা, কৃষকের অধিকার পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমরা আন্দোলন করেছে সংগ্রাম করেছি এখন আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। অর্ন্তর্বতীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। তবেই সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয়। মূল দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া দলবাজ প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এ সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে। ছোট ছোট ষড়যন্ত্র এক সময় মহা বিপদ ডেকে আনবে। তাই এদের অপসারণ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত সাব্বির ও রাকিব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে জেলা শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি’র জাতীয় কমিটির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি’র জাতীয় কমিটির সহ-তথ্য ও গোবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সভাপতি এ্যাড. এম এ মজিদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!