1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

স্বৈরাচারে বিরক্ত হয়ে মানুষ জামায়াতকে নেতৃত্বে দেখতে চায়: আব্দুল্লাহ তাহের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :  বিভিন্ন সময়ে স্বৈরাচারদের শাসনে বিরক্ত হওয়ার কারণেই দেশের মানুষ জামায়াতে ইসলামীকে নেতৃত্বে দেখতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, যারা লুটপাট করে দেশকে বিপদে ফেলে পালিয়ে গেছে তাদেরকে এ দেশের মানুষ আর গ্রহণ করবে না। স্বৈরাচারদের শাসনে বিরক্ত হওয়ার কারণেই মানুষ এখন জামায়াতকে নেতৃত্বে দেখতে চায়।

তিনি বলেন, এদেশের মানুষ শুধু সৈরাচারের পতন ঘটায়নি, দেশ থেকে বিতাড়িত করেছে। মানুষ কোনো জালেমকে সহ্য করে না। তাই বিগত ফ্যাসিবাদদের গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত অপসারণ করতে হবে।
জামায়াতের নায়েবে আমির বলেন, অন্তবর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত। কিন্ত আমরা চাই সরকারও সংস্কারের একটা রোডম্যাপ দিক। সংস্কার যত দ্রুত হবে ততই উত্তম। কারণ কেয়ারটেকার সরকারের কাজই হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

সরকারের উদ্দেশে আব্দুল্লাহ তাহের বলেন, শিক্ষা ব্যবস্থা থেকে ভারতীয় অপসংস্কৃতি ও অনৈসলামিক নীতি দূর করাসহ পাঠ্যপুস্তক থেকে জামায়াতের বিরুদ্ধে থাকা মিথ্যাচার মুছে ফেলতে হবে।

তিনি আরও বলেন, এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক ছিল ইসলামি ব্যাংক। এই ব্যাংককে যারা ধ্বংস করেছে তাদের অতিদ্রুত বিচার করতে হবে। যাকে চেয়ারম্যান বসানো হয়েছে তিনিও দুর্নীতিগ্রস্ত। অতিদ্রুত তাকে সরাতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!