1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

আমির ফয়সাল,ভূরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ ঘটিকায় বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ ময়দান বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৯৭৭/৭-এস এর নিকটবর্তী ভারতের অভ্যন্তরে নাওডোর নামক স্থানে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এবং প্রতিপক্ষ বিএসএফ ১৪ ও এ্যাডহক ১৬২ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানাযায়, উক্ত বৈঠকে বিজিবি’র ১৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের ২৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব ১৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী কৌশলেস রায়।

বৈঠকে একে অপরের সহযোগিতার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং আসন্ন শারদীয় দূর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে উভয় দেশের সীমান্তের নিরাপত্তা জোরদার ইত্যাদি বিষয়াদির ওপর ফলপ্রসূ আলোচনা করা হয়।

এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় একে অপরের সাথে কার্যকর যোগাযোগ ও সার্বিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি ও বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন। পরিশেষে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় সৌজন্য পতাকা বৈঠক সমাপ্ত হয়।

এ সময় বিজিবি’র সহকারী পরিচালক মো. ইউনুছ আলীসহ দায়িত্বপূর্ণ এলাকার কোম্পানি কমান্ডার এবং বিওপি কমান্ডারগণ এবং বিএসএফের এ্যাডহক ১৬২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট এলাকা কোম্পানি কমান্ডার এবং বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!