1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

আরোও ৫ শিক্ষককে বেরোবির প্রশাসনিক পদে নিয়োগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচ শিক্ষককে প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হয়েছে ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক দপ্তর আদেশ জারির মাধ্যমে এই দায়িত্বসমূহ প্রদান করা হয়েছে।

দপ্তর আদেশ অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম ক্যাফেটেরিয়ার নতুন পরিচালক এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের নতুন গ্রন্থাগারিক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে । এই নিয়োগ আদেশ ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

পাশাপাশি, সহকারী প্রক্টর হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রহমতুল্লাহ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইফ্ফাত আরা বাঁধন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়সাল-ই-আলম নতুন দায়িত্ব পেয়েছেন। তাদের এই নিয়োগ আদেশ ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!