1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

কুড়িগ্রামে সুহৃদ সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সুহৃদ সুরক্ষা ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার বিকেলে রাজারহাটের রতিগ্রাম বাজারস্থ আঞ্চলিক অফিসে পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনাসভা, কেক কাটা ও এতিম শিশুদের দুপুরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি খন্দকার খায়রুল আনম, সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির সুর্য, সুহৃদ সুরক্ষা ফাউন্ডেশন’র চেয়ারম্যান আরজিনা আক্তার চৌধুরী, পরিচালনা মন্ডলির সিনিয়র সদস্য আশরাফুল আলম চৌধুরী, সদস্য সচিব জনাব গোলাম শাহারিয়ার সিক্ত প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশন’র পরিচালক মন্ডলির সদস্য খন্দকার রাশেদুল আনম অপু।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি গর্ভবতী মায়েদের সেবা, পুষ্টিগুণ নিয়ে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গর্ভবতী মায়েদের উপর স্বাস্থ্য বিষয়ক জরিপ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পথ নাটক পরিচালনা করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!