1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বৈষম্যের শিকার স্বীকৃতিপ্রাপ্ত সকল এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক, সাধারণ সম্পাদক এরশাদুল হক খান, সহসভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক পনির উদ্দিন, অর্থ সম্পাদক প্রভাষক নাসির উদ্দিন খন্দকার, সুপার বাবুল আকতার, কামরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে সেবা দিয়েও অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগ শোকে ভুগে মৃত্যুবরণ করেছেন। প্রতিবছর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বৈষম্যের শিকার হচ্ছে। ফলে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। নতুন বাংলাদেশের শিক্ষাবান্ধব সরকারকে আমাদের বৈষম্যের বিষয়টি বিবেচনা করে অনতিবিলম্বে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করণের জোর দাবি জানাচ্ছি।এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি

মানববন্ধন শেষে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেলা প্রশাসক নুসরাত সুলতানার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর দুটি স্মারকলিপি হস্তান্তর করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!