1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

দেশে ফিরে কর্মফল ভোগ করুন,শেখ হাসিনাকে বললেন ড.শফিকুর রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী সভাপতি শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘আপনি বলেন ঠুস করে দেশে ঢুকে পড়বেন, আপনাকে পালাতে বলেছিল কে? আপনি সব সময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন, বিচারকেরা স্বাধীন। পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। দেশে ফিরুন, স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মের ফল ভোগ করুন।’

সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে আজ শনিবার অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন,‘জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ ১১ নেতাকে ফাঁসি দিয়ে বা জেলে রেখে হত্যা করেছেন। তারা কেউ প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অনেক নাটক হয়েছে, শুধুমাত্র তাঁদের পক্ষ থেকে প্রাণ ভিক্ষার আবেদন করানোর জন্য, কিন্তু তাঁরা তা করেননি।’

জামায়াতের আমির বলেন, ৫ আগস্টের বিজয়কে সুসংহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। বর্তমান সরকারের সমালোচনাও করতে হবে, আবার তাদের সংস্কারের সুযোগও দিতে হবে।

রোকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!