1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রৌমারিতে ব্রহ্মপুত্রে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রৌমারী উপজেলার ধনার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গত রোববার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এ নিখোঁজ হন শাহ আলম (১৮)। তিনি গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। শাহ আলম ও তার মামাতো ভাই সজিব নানা বাড়ি রৌমারীর ধনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে আসে।

স্থানীয়রা জানান, তারা বাড়ির পাশে হলহলিয়া নদীতে গোসল করতে যায়। পরে দুইজন নদীতে ডুবে গেলে সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহ আলমকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আজ সোমবার বিকেলে শাহ আলমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

রৌমারী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গতকাল থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে আজ মরদেহ উদ্ধার করতে পেরেছি। উদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!