1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রাজিবপুরের বাইক এক্সিডেন্টে সুজনের অবস্থা আশঙ্কাজনক,উন্নত চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন পরিবারের

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাজিবপুর প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার করাতী পাড়া গ্রামের সন্তান শাহরিয়ার সুজন শাজ। ২০২৩ সালে কোরবানীর ঈদের পরের দিন মোটরসাইকেল এক্সিডেন্ট করে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে হাত এবং পায়ের শক্তি হারিয়েছে সুজন। অভাব-অনটনের সংসার। গ্রামের ভাষায় কথা আছে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় এমনটাই হয়েছে তার পরিবারের। অভাবের সংসারে তাকে চিকিৎসার জন্য অনেক টাকা গুনতে হয়েছে।

দীর্ঘদিন চিকিৎসার ফলে মাঝখানে আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছিলো কিন্ত এখন অবস্থা আগের চেয়ে বেশী হয়েছে। বিছানায় শুয়ে থাকতে থাকতে কোমড়ে এবং পিঠে ঘা হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে কোনো ধরনের সফলতা মিলছে না। এমতাবস্থায় দেশের বাইরে চিকিৎসা করানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই সুজনের পরিবারের কাছে। বিদেশে চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব না কারণ পরিবার আর্থিক ভাবে অচল। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সকলের। আপনার, আমার সকলের একটু সহযোগিতায় বেঁচে যাবে একটি প্রাণ, একটি মায়ের সন্তান।

এমতাবস্থায় আমাদের সকলের উচিত সুজনের পরিবারের পাশে দাড়ানো। যে যা পারেন, যেকোনো ভাবে আর্থিক সহযোগিতা করে সুজনের চিকিৎসার ব্যবস্থা করা। সুজনের বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সুজনের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন, তবে সেটা সকলের চেষ্টায় সম্ভব।

সবাই সুজনের পরিবারের দিক বিবেচনা করে সকলেই আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সুজন বাঁচলে বাঁচবে তার পরিবার।

সুজনের বাবা মোঃ সামেজ উদ্দিন
বিকাশ নম্বর:01992624184(পারসোনাল)

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!