1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ব্রহ্মপুত্রে গোসলে নে‌মে যুবক নিখোঁজ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে মো. শাহা আলম (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রাম এলাকায় নদে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয়দের যৌথ তল্লাশি চললেও রবিবার বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।

নিখোঁজ শাহা আলম গাজীপুর জেলার সফিপুর উপজেলার সেনাবর গ্রামের রহম আলীর ছেলে। তিনি সফিপুর শহরের একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। গত চার দিন আগে তিনি রৌমারীর ধনারচর পশ্চিম পাড়া গ্রামে নানা নুর ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুরে মামাতো ভাই সাজিম হাসান সহ নদে গোসল করতে নামেন শাহ আলম।

নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানায় ,রবিবার সকালে শাহা আলম তার নানা নুর ইসলাম ও মামাতো ভাই সাজিম হাসান সহ নানা বাড়ি সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পশ্চিম চরে জমি মাপতে যান। ফেরার পথে নানাকে বাড়ি যেতে বলে মামাতো ভাই সাজিম সহ ব্রহ্মপুত্র নদে গোসলে নামেন শাহা আলম। গোসল করার সময় তারা তীর থেকে খানিক দূরে সাঁতার কাটতে গেলে দুজনই ডুবে যেতে থাকেন। এসময় তাদেরকে উদ্ধারে সহায়তা চেয়ে সাজিম চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া একটি ডিঙি নৌকার মাঝি তাদের উদ্ধারে এগিয়ে যায়। নৌকাটি সাজিমকে উদ্ধার করতে সক্ষম হলেও ততক্ষণে শাহ আলম ব্রহ্মপুত্রে ডুবে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে শাহ আলমকে উদ্ধারে তল্লাশি শুরু করে। তবে এই প্রতিবেদন তৈরির সময় শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।

রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন ইনচার্জ আব্দুল আলিম বলেন, ‘ আমাদের ইউনিটে ডুবরি না থাকায় পার্শ্ববর্তী জেলা জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল আনা হয়েছে। নদের দূর্ঘটনাস্থলে প্রায় ১৫-১৬ ফুট গভীরতা। তলদেশে কাঁদামাটি থাকায় উদ্ধার কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ডুবুরিদল চেষ্টা অব্যাহত রেখেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!