1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

কুড়িগ্রামে নানা বাড়ি বেড়াতে এসে নৌকা ডুবে যুবক নিখোঁজ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। পরে একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে শাহা আলম (১৮) নামের এক যুবক।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের শাখা হলহলিয়া নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শাহ আলম গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। শাহ আলম ও তার মামাতো ভাই সজিবসহ নানা বাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে আসে।

স্থানীয়রা জানান, নিখোঁজ শাহ আলম ও তার মামাতো ভাই খনার চর থেকে একটি ডিঙি নৌকায় করে চরে বেড়াতে যায়। পরে ফেরার পথে হলহলিয়া নদীতে নৌকাটি ডুবে যায়। পরে সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহ আলমকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালাচ্ছেন।

রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছি।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হলহলিয়া নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে একজন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!