1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভিতরবন্দ মহাবিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত ৪

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে
হাসপাতালে আহতদের ছবি

নূর-উয-জামান,নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল মহোদয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতার বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ফারুক আহমেদকে ৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আদেশ দেন।

সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল তার স্বপদে বহাল আছে মর্মে তার লোকজন সহ কলেজে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হোসেন রাজু, শাহিদুর রহমান শাহিন ও এ কে এম হাসান সাজু, দুলাল সহ কয়েকজন গুরুত্বর আহত হয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

পরবর্তীতে ভিতরবন্দ কলেজের সামনে কুড়িগ্রাম কালিগঞ্জ সড়ক অবরোধ করে একটি মটর সাইকেলে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করে একটি অংশ।

এ বিষয়ে প্রভাষক হাফিজুর রহমান বলেন, অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল ( ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি) লোকজন সহ কলেজে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ (ইউনিয়ন বিএনপি সভাপতি) বলেন, কলেজে প্রতিদিনের ন্যায় আজও ক্লাশ চলছিল, এমন সময় সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল তার এলাকার কিছু দুষ্কৃতকারীদের নিয়ে কলেজ মাঠে প্রবেশ করলে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ভীতির সৃষ্টি হয়, আমি বুলবুল সাহেবকে পরিস্থিতি বিবেচনা করে চলে যেতে বললে আমার কথা না শুনে ককেজের বিভিন্ন স্থাপনা ভাংচুর করার চেষ্টা করেন। এ সময় কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ তাদের প্রতিহত করে।

এ ব্যপারে সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান বুলবুল বলেন, আমি কলেজে প্রবেশের পর ফারুক আহমেদের ভাইয়েরা আমার এবং আমার ভাইদের উপর হামলা চালায়। এই মুহুর্তে মামলা করার কোন প্রস্তুতি নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!