1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভেজাল শিশু খাদ্য তৈরির প্রতিবাদে শিশু ও অ‌ভিভাবক‌দের মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,(ফুলবাড়ী)কুড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রাম বি‌সিক শিল্প নগ‌রী‌তে শিশু খা‌দ্যের না‌মে ভেজাল খাদ্য তৈ‌রি হ‌চ্ছে এমন অ‌ভি‌যোগ তু‌লে কারখানা বন্ধের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে শিশু অ‌ভিভাবকরা। একই সা‌থে ভেজাল খাদ‌্য উৎপাদনকারী‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহ‌নের দা‌বিও জানান মানববন্ধনকারীরা।

আজ বুধবার (১১ সে‌প্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম সদরের টেক্সটাইল এলাকায় দারুস সালাম বড় জামে মসজিদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ওই এলাকার শিশু, অভিভাবক ও স্থানীয় বা‌সিন্দারা। প‌রে তারা জেলা প্রশাসক বরাবর স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভেজাল বিারোধী শ্লোগান লেখা ব‌্যানার ও ফেস্টুন নিয়ে কু‌ড়িগ্রাম-‌চিলমারী সড়‌কের পা‌শে দাঁ‌ড়িয়ে প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা দা‌বি ক‌রেন, কু‌ড়িগ্রাম বিসিক শিল্প নগরীতে আতিফা ফুড নামক প্রতিষ্ঠা‌নের মালিক আলমগীর হোসেন ভেজাল শিশু খাদ্য তৈরি ক‌র‌ছেন। ভেজাল শিশু খাদ‌্য উৎপাদন বন্ধ ও এর সা‌থে জ‌ড়িত‌দের শা‌স্তির দা‌বি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বা‌সিন্দা ও অ‌ভিভাবক মামুন, আবু সাঈদ, মিলন, জাহিদুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আতিফা ফুড এর ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল শ্রেণির ভোক্তারা স্বাস্থ ঝুঁ‌কি‌তে পড়‌ছেন। এ ধর‌ণের খাদ‌্য নীরবে মৃত্যুর দিকে ঠে‌লে দি‌চ্ছে। তারা অ‌বিল‌ম্বে ভেজাল খাদ‌্য উৎপাদন বন্ধ এবং আতিফা ফুড এর মালিক আলমগীর হোসেনের বিচারের দাবি জানান।

ত‌বে মানববন্ধনকারী‌দের এমন অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে‌ছেন আতিফা ফুড এর মালিক আলমগীর হোসেন। তি‌নি ব‌লেন, ‘আমার ও আমার কোম্পানির বিরুদ্ধে তোলা এসব অভিযোগ মিথ্যা। আপনারা আমার কোম্পানিতে এসে পরিদর্শন করেন। কোন অনিয়ম বা ভেজাল পণ্য থাকলে আইনি ব্যবস্থা নিবেন।’

বি‌সিক শিল্প নগরীর উপ ব‌্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনা‌য়েদ ব‌লেন, ওই কোম্পা‌নি বা কোম্পা‌নির মা‌লিক বি‌সি‌কের কেউ নন। তি‌নি অনুম‌তি সা‌পে‌ক্ষে আ‌নেকজ‌নের প্লটে ওই প্রতিষ্ঠান চালা‌চ্ছেন। যে‌হেতু তার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে, বিষয়‌টি নি‌য়ে আমরা বিএস‌টিআই এর সা‌থে যোগাযোগ ক‌রে ব‌্যবস্থা নেবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!