1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অলরাউন্ডার মঈন আলী

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:  হঠাৎ করেইে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাড়ালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মঈন আলী নিজেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি, এমনটাই জানিয়েছে ডেইলি মেইল।

ইংলিশ ক্রিকেটে তার অধ্যায় শেষ, এখন পরবর্তী প্রজন্মের সময়, এমন কথা কথা উল্লেখ করে মঈন বলেছেন, ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। সময়টা এখন নতুন প্রজন্মের-যেটা আমার কাছে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে। তাই আমার মনে হয়েছে অবসরের এটাই সঠিক সময়। আমার অধ্যায়ের এখানেই ইতি।

২০১৪ সালে অভিষেক হওয়ার পর মঈন ইংল্যান্ডের হয়ে ৬৮টি টেস্ট খেলেছেন। টেস্টকে অবশ্য বিদায় বলেছেন আগেই। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না।

১৩৮ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছেন ৯২টি। বিদায় বলার সময় সব ফরম্যাট মিলে তার সংগ্রহে ছিল ৬ হাজার ৬৭৮ রান, ৮ সেঞ্চুরি, ২৮টি হাফসেঞ্চুরি এবং ৩৬৬ উইকেট। অবসর নিয়ে ফেলায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচটাই হয়ে থাকলো তার সর্বশেষ।

অবসরের ঘোষণা দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন মঈন। ভবিষ্যতে কোচিংকেও ক্যারিয়ার হিসেবে নেওয়ার ইচ্ছা তার।

এ বিষয়ে তিনি বলেন, এখনও কিছুটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইচ্ছা আছে। কারণ আমি খেলতে ভালোবাসি। তবে কোচিংটা অবশ্যই করতে চাই। এক্ষেত্রে অন্যতম সেরা হতে চাই আমি। ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করবো লোকজন যেন আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে মনে রাখে। আমি কিছু ভালো শটস খেলেছি আবার খারাপ শটসও। তার পরও মনে করি, লোকজন আমাকে দেখে উপভোগই করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!