1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি:সংগৃহীত

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুর ধারে খেলাধুলা করার সময় এক পর্যায়ে ছোট ভাই সিফাত হোসেন(৬)পুকুরের পানিতে পড়ে গিয়ে গভীর পানিতে হাবুডুবু খাচ্ছিল। ছোট ভাইয়ের খাবিখা দৃশ্য দেখে বড় বোন রিয়া মনি(১০)আর স্থির থাকতে পারেনি।ভাইকে উদ্ধারে পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে ভাই বোনকে জড়িয়ে ধরলে দুইজনেই পুকুরের পানিতে ডুবে মারা যায়।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ির পাশের পুকুর ধারে খেলার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের খোঁজ না মেলায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বাড়ির আশপাশসহ প্রতিবেশীর খোঁজাখুঁজি শুরু করেন । এক পর্যায়ে তাঁদের মা পুকুর পাড়ে গিয়ে দেখেন ছেলের মরদেহ ভাসছে। তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে সিফাতের মরদেহ উদ্ধার করে। এসময় পুকুর পাড়ে পরিত্যক্ত স্যান্ডেল দেখে স্বজনদের সন্দেহ দেখা দিলে পুকুরে জাল ফেলে রিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!