1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে বহিস্কার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষার্থীর সাথে সমকামিতার অভিযোগসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের দাবীর মুখে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে সাময়িক বহিস্কার করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ।

আজ ২৫ আগষ্ট রোববার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যােলয়ে আসেন এবং তাকে বহিস্করের এক দফা দাবীতে বিক্ষোভ করতে থাকেন। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষনা করে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরাও আন্দোলনে যোগ দেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে তাৎক্ষনিকভাবে সাময়িক বহিস্কার করেন।

শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন, অধ্যক্ষ শিক্ষার্থীদের সাথে যেমন অশোভন আচরন করতেন তেমনি সহকারী শিক্ষকদের সাথেও অশোভন আচরন করতেন। এমনকি প্রতিষ্ঠানের ফান্ডের টাকা আত্মসাত করার কারনে প্রতিবাদ করলে শিক্ষকদের শারীরিক নির্যারতন করতেন।
এছাড়া এক ছেলে শিক্ষার্থীকে ভিডিও কলে অনৈতিক কাজের প্রস্তাব দেন অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন। তার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ হয়ে উঠে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শিক্ষার্থী, শিক্ষকের অভিযোগের পাশাপাশি বিভিন্ন অভিযোগে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!