1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মিডিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবীতে কুড়িগ্রামের নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সামিউল হক নান্টু, সনাক সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি খন্দকার খায়রুল আনম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজীদ হাসান তুরাগ, নিউজ টুয়েন্টি ফোরের সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, এ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার, উন্নয়ন কর্মী আব্দুল মালেক, বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম সরকারী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান অপূর্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুর রশিদ ও সাজ্জাদুর রহমাস শৈশব।

মানববন্ধনে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলা গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার জন্য চরম হুমকি। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবী করা হয়।
বক্তারা আরো বলেন, দেশে গণমাধ্যমে একের পর এক হামলা, ভাংচুর ও সাংবাদিকরা হতাহত হওয়ার ঘটনায় যত সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!