1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে গ্রাম পুলিশ-শিক্ষার্থীদের হাতে ফেনসিডিলসহ আটক ১ যুবক

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে আটক করেছে গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রাম থেকে আশরাফুল আলম (২০) নামের ওই যুবককে স্থানীয় গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবক ওই গ্রামের আজম আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকার গ্রাম পুলিশ লিটন মিয়া, রমজান আলীসহ বেশ কয়েকজন ছাত্র মিলে ভোটহাট বাজারের পাশে ঘুনাপাড়া রাস্তায় অবস্থান নেয়। রাত আড়াইটার দিকে একটি প্লাসটিকের বস্তাসহ আশরাফুল অবস্থানের কাছাকাছি আসামাত্র তাকে আটক করে। পরে বিজিবি ও ইউপি সদস‍্যসহ এলাকাবাসীর সামনে বস্তা খুলে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল বের করা হয়। ঘটনাটি ভূরুঙ্গামারী থানা পুলিশকে জানালে রাতেই আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!