1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কলেজ কর্মচারী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষঅটোরিক্সার যাত্রী নজির হোসেন (৫৫) নিহত হয়েছেন। তিনি ফুলবাড়ী ডিগ্ৰী মহিলা কলেজের অফিস সহায়ক।শুক্রবার(১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী-বালারহাট সড়কের মাথাঢুলার ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত নিশির হোসেন উপজেলার কবিরমামুদ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে । আহত মোটরসাইকেল চালক হলেন উপজেলার উত্তর শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে জয়কান্ত (৩০)।

জানা গেছে, ফুলবাড়ী থেকে অটোরিক্সা যোগে ব্যক্তিগত কাজে বালারহাট যাচ্ছিলেন নজির হোসেন। অটোরিক্সা ছড়ারপাড় এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে অটোরিকশার যাত্রী নজির হোসেন ও মোটরসাইকেল চালক জয়কান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজির হোসেনকে মৃত ঘোষণা করেন। জয়কান্তের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.হোমায়রা খাতুন জানায় হাসপাতালে নিয়ে আসার পূর্বে নজির হোসেন মারা যান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান জানান, সড়কে একজন নিহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!