1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানার দিয়ে শেখ হাসিনা ধরলা সেতুর নাম ফলক ঢেকে দিলেন শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানার দিয়ে শেখ হাসিনা ধরলা সেতুর নাম ফলক ঢেকে দিলেন কুড়িগ্রামের ফুলবাড়ী বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ধরলা সেতুর পুর্ব প্রান্তের উপজেলার শিমুলবাড়ি এলাকার উদ্বোধনী বেদিতে এ ঘটনা ঘটে। এসময় ব্যানার টাঙানো দেখতে সেতু এলাকায় উৎসুক জনতার ভীড় জমে। উপস্থিত জনতা করতালি ও শ্লোগান দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
পরে এ নিয়ে এক সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করেন স্থানীয়দের মধ্যে শাহের আলী মুন্সী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধন, হাসান সরকার চাঁদ, গোলাম ফারুক অভি, শরিফ মিয়া, শাওন মিয়া, সবুজ আলম প্রমুখ ।

সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধন বলেন, ছাত্র- জনতার রক্তে যার হাত রঞ্জিত, তার নামের কোন ফলক বা স্মৃতি এদেশে থাকবে না। তাই আমরা কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামাঙ্কিত ব্যানার দিয়ে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলাম। পরবর্তীতে এই জায়গায় স্থায়ীভাবে শহীদ আবু সাঈদ স্মৃতি ফলক নির্মান করা হবে। তিনি আরও জানান, দুই এক দিনের মধ্যে শেখ হাসিনা ধরলা সেতুর নাম পরিবর্তন করে ফুলবাড়ী ধরলা সেতু নাম করণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!