1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ফুলবাড়ীতে ভাঙ্গা সড়ক সংস্কারে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসন, বাজার তদারকির পর ভাঙা সড়ক সংস্কারে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন সড়কের ভাঙা জায়গা গুলো ভরাট করে চলাচলের উপযোগী করার জন্য কাজ করছেন তারা। চারদিন ধরে কাজের ধারাবাহিকতায় শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা সদরের হেলিপোর্ট সংলগ্ন পাকা লসড়কের ভাঙা জায়গায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে সংস্কার করতে দেখা যায়।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলা সদরের হেলিপোর্ট সংলগ্ন এই সড়কটি হয়ে ফুলবাড়ী সদর ইউনিয়নের ১২ টি গ্রামের ২৪ হাজার মানুষ ছাড়াও, বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া এবং উপজেলার কাশিপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা সদরে যাতায়ত করে। প্রতিবছর বর্ষাকালে প্রবল বর্ষনে সড়কের বিরাট অংশ ভেঙে যায়। ওই ভাঙার উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করলেও সড়কটি মেরামতের কোন ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ। অন্ধকারে গর্তে পড়ে পথচারী আহত হওয়াসহ যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্থানীয় লোকজনদের সাথে নিয়ে সড়কের ভাঙা জায়গা ভরাট করেছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধন বলেন, শুধু হেলিপোর্ট সংলগ্ন সড়কই নয়, জনগণকে সাথে নিয়ে পর্যায়ক্রমে উপজেলার গুরত্বপূর্ণ সকল সড়ক সংস্কার করা হবে। যতদিন পর্যন্ত আমাদের সড়ক গুলো চলাচলের উপযোগী না হয় ততদিন পর্যন্ত আমাদের এ অভিযান চলবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!