1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এতে জেলারসহ আহত হয়েছেন ১৮ জন। এর মধ্যে বন্দি রয়েছেন ৪ জন এবং জেলারসহ কারারক্ষী রয়েছেন ১৪জন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কারাগারের ভেতরে এই ঘটনায় ঘটে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা

কারাগারের জেলার আবু ফাতাহ। নিহত বন্দিরা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত।

জেলার আবু ফাতাহ জানান, দুপুর ২টার আগে কারাগারের ভেতরে বন্দীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ফেরানোর সময় বন্দিরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দিরা কারাগারের ভেতরে দুটি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে গেইট ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। এসময় বন্দীদের কাছে জিম্মি হয়ে পড়ে ১০ কারারক্ষী। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। রাতে কারারক্ষীদের ফেরত দেয় বন্দিরা। ভোর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এতে নিহত হন ৬ জন্দি এবং জেলারসহ আহত হয়েছেন ১৮ জন।

জামালপুর জেলা কারাগারে রয়েছে ৬৬৯ জন বন্দী। এর মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী রয়েছে ১০০ জন। এছাড়া এই কারাগারে কোনো জঙ্গি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!