1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর ভুয়া পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড, লুটপাট ও সহিংসতা বন্ধের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ আগষ্ট বৃহঃস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের সমন্বয়ক ও সহ সমন্বয়করা। এসময় লিখিত বক্তব্যে কুড়িগ্রাম সরকারি কলেজের সমন্বয়কারী লাইলাতুল ইসলাম রুমানা জানান, দেশ গঠনের জন্য বৈষম্যবিরোধী কেন্দ্রীয় ও সিনিয়র সমন্বয়কদের পরামর্শ ও দাবির প্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নাম ভাঙিয়ে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। কোথাও কোথাও চাঁদাবাজির করার চেষ্টা চালাচ্ছে। যাদের সাথে আন্দোলনকারী কোন ছাত্রের সংশ্লিষ্টা নেই।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এই আন্দোলনের মুল সংগঠক ও সমন্বয়ক হিসেবে দাবি করে অপপ্রচার চালাচ্ছে। এ অবস্থায় দেশের সম্পদ রক্ষা শান্তি ফেরাতে এ সকল কর্মকান্ড বন্ধের দাবি জানানো হয়। এ সময় আরো বক্তব্য রাখেন সমন্বয়ক নাজমুস সাকিব শাহী, নাহিদ হাসান নাঈমসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ছাত্রলীগের বাঁধা ও হামলার মুখে অনেকে সরে গেলেও সকল বাঁধা উপেক্ষা করে তারা সরকারের পতন হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই উপদেষ্টা, পাঁচ সমন্বয়কারী ও সহ সমন্বয়কসহ ৩৬ জন ছাত্রের নামের একটি তালিকা সাংবাদিকদের হাতে তুলে দেয়া হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!