1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নরসিংদী কারাগার থেকে পালানো এক জঙ্গির আত্মসমর্পণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি নূরুল আলমসহ আরও ৩৭ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার বিকেল ৩টায় নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নূরুল আলমসহ অন্য কয়েদিরা আত্মসমর্পণ করে।

এ নিয়ে সোমবার পর্যন্ত মোট জেল পলাতক ৮২৬ কয়েদির মধ্যে ৫৭৫ জন আত্মসমর্পণ করেছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদীর আদালত পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

জঙ্গি নুরুল আলম আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য এবং পিরোজপুরের মঠবাড়িয়ার ইউসুফ হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কারাগার থেকে পালানো জঙ্গি নূরুল আলম নরসিংদী আদালতে আত্মসমর্পণের জন্য আসেন। আইনজীবীর মাধ্যমে আবেদন করলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জঙ্গি নুরুল আলম গ্রেপ্তার হওয়ার পর থেকে জেল হাজতে ছিলেন। এ নিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে পাঁচজন আইনের আওতায় এলেন।

গত ১৯ জুলাই শুক্রবার বিকেলে কোটা আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগেরর ঘটনা ঘটে। এসময় জেল সুপারসহ সংশ্লিষ্টদের জিম্মি করে হামলাকারীরা কারাগারের বিভিন্ন সেল খুলে দিলে পালিয়ে যায় ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি।

এসময় কারাগারের অস্ত্রাগার থেকে ৮৫টি অস্ত্র ও প্রায় ৮ হাজার গুলি লুট করা হয়। এখন পর্যন্ত লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৪৯টি উদ্ধার করেছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!