1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

গাইবান্ধায় বন্যার্তদের লাল সবুজ সোসাইটির ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চর এলাকায় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে লাল সবুজ সোসাইটি।

শনিবার (১৩ জুন, ২০২৪) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরে লাল সবুজ সোসাইটি গাইবান্ধা ও লাল সবুজ সোসাইটি রংপুর যৌথভাবে ২০ জন ভলান্টিয়ার নিয়ে বন্যার্ত পরিবারের কাছে ত্রান পৌছে দেয়।
গাইবান্ধা লাল সবুজ সোসাইটির কো-অর্ডিনেটর আখতারুজ্জামান আসিফ ও রংপুর লাল সবুজ সোসাইটির কো-অর্ডিনেটর সাদিয়া ইয়াসমিন তাদের টিম সমন্নয় করে ডোনেশন কালেকশন ও সংগঠনের তহবিল থেকে বন্যার্তদের ত্রাণ সহায়তা দেয়ার উদ্যোগ গ্রহণ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে গাইবান্ধা টিমের হাসিব ও লিংকন এবং রংপুর টিমে আরবাজ হোসাইন রোমান ও আদ্রিয়ান আসিব তাদের টিমের প্রায় ২০জন সদস্য নিয়ে নৌকা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে রংপুর লাল সবুজ সোসাইটির কো-অর্ডিনেটর সাদিয়া ইয়াসমিন বলেন, প্রতিবছর বন্যায় উত্তরের জেলা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। অন্যান্য এলাকার চেয়ে গাইবান্ধায় সহায়তা কম আসায় তাদের মাঝে সহায়তা প্রদান করতেই লাল সবুজ সোসাইটি এই উদ্যোগ নেয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!