1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, পুলিশে আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

৪২ বছর বয়সী রফিকুল ইসলাম পেশায় মাদক ব্যবসায়ী। বাড়ি কুড়িগ্রাম সদরের ফারাজিপাড়া গ্রামে। ভূরুঙ্গামারী সীমান্ত থেকে স্কুল ব্যাগে মাদক ভরে যাচ্ছিলেন ঢাকায়। কিন্তু বিধি বাম! ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে রৌমারী হয়ে ঢাকা যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে অবশেষে থানা হাজতে।

আজ শুক্রবার(১২জুলাই,২০২৪) দুপুরে রৌমারী উপজেলা শহরের কলেজপাড়া সংলগ্ন ভুইয়াবাড়ি জামে মসজিদ এলাকায় ৪৮ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, রফিকুল পেশাদার মাদক ব্যবসায়ী। স্কুলব্যাগে করে ফেন্সিডিল নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে রৌমারী হয়ে ঢাকায় যাচ্ছিল। নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে।
রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘ গ্রেপ্তার রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!