1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ঘুমের কারণে ভারতের বিপক্ষে খেলেননি তাসকিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে একাদশে কেন নেই তাসকিন- এমন আলোচনা তখন হট টপিকে পরিণত হয়েছিল। কেননা, ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিন না খেলায় বাংলাদেশের হারের ব্যবধানটা হয়ে গিয়েছিল ৫০ রানের। যে কারণে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ অনেক জটিল হয়ে গিয়েছিল বাংলাদেশের। অবশেষে জানা গেল কেন তাসকিন ছিলেন না সেদিন একাদশে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে ঘুমের কারণে এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন তাসকিন!

বিশ্বকাপের মতো মঞ্চে, সুপার এইটের মতো মহাগুরুত্বপূর্ণ ভারত ম্যাচের আগে যেখানে চিন্তায় ঘুম হারাম হয়ে যাওয়ার কথা দলের ক্রিকেটারদের। সেখানে কিনা, ঘুমের কারণে টিম বাস মিস করেছেন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। এমনই এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন তাসকিন আহমেদ। যার সত্যতা মিলেছে বিসিবির নাম প্রকাশ না করার শর্তে এক সূত্রের বরাত দিয়ে। ভারত ম্যাচের আগে কি ঘটেছিল তা তিনি ক্রিকবাজকে জানিয়েছেন।

তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমের কারণে সেদিন টিম বাস মিস করেন তাসকিন। এ সময় তাসকিনকে বারবার ফোন দেওয়া হলেও কারো ফোন ধরছিলেন না তিনি। পরে দলের এক কর্মকর্তাকে রেখে যাওয়া হয় তাসকিনকে মাঠে নিয়ে আসার জন্য। তাসকিন ওই কর্মকর্তার সঙ্গেই মাঠে ফেরেন।

যদিও বাংলাদেশ দল চাইলেই তাসকিন কিংবা তার জায়গায় ওই ম্যাচে খেলাতে পারত শরিফুলকে। কেননা, বিশ্বকাপের আগে চোট পাওয়া শরিফুল ততদিনে ফিট হয়ে উঠেছেন। তবে সেটি না করে তার জায়গায় জাকের আলিকে খেলায় টিম ম্যানেজমেন্ট। আর এটা করা হয় তাসকিনের প্রতি ক্ষোভের কারণেই। পরে এ ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন।

তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে সোমবার ওই কর্মকর্তা বলেন, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস হারিয়ে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই বলতে পারবেন কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্দিকা হাথুরুসিংহে) দিতে পারেন।’

ভারতের বিপক্ষে ম্যাচ না খেললেও আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে ছিলেন তাসকিন। সেটা কীভাবে হলো এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি কীভাবে খেললেন তা নিয়ে (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) সমস্যা ছিল। তবে তিনি সময়মতো উঠতে না পারার জন্য সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!