1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

দেশ নিয়ে উদ্বেগের কথা জানাল বিএনপি, চেয়েছে নির্বাচনের রোডম্যাপ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎকালে এই উদ্বেগের কথা জানায়। পাশাপাশি দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণারও দাবি জানিয়েছে বিএনপি।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক করেন বিএনপি নেতারা। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাড ঘোষণার আহ্বান জানিয়েছেন তারা।

Fakhrul

বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে অতিদ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয়, যাতে বিভাজন সৃষ্টি হবে। আমরা বলে এসেছি, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এগুলোকে মোকাবিলার জন্য আমাদের, বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্ট্যাবিলি যারা নষ্ট করতে চায়, তাদের প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে বলেছি।

বৈঠকে বিএনপি নির্বাচনের রোডম্যাপ দেওয়ার বিষয়ে জোর দিয়েছে জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য তৈরির বিষয়ে আমরা বলে এসেছি। নির্বাচনের জন্য যেটা প্রয়োজন, সংস্কার সম্পন্ন করে যত দ্রুত রোডম্যাপ দিতে বলে এসেছি। প্রধান উপদেষ্টা এবং যে সদস্যরা ছিলেন তারা মনোযোগ নিয়ে শুনেছেন।

Fakhrul33

বিএনপি নেতাদের নামে সারাদেশে যে মামলাগুলো রয়েছে তা প্রত্যাহারের জন্য ব্যবস্থা নিতেও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে জানান দলটির মহাসচিব।

এছাড়া বৈঠকে দ্রব্যমূল্য কমানো, সারের সংকট দূর করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ফখরুল।

এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহম্মেদ বৈঠক করতে যমুনায় যান। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু সিরাজগঞ্জ থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!