1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মেসিকে ছাড়াই জোড়া গোলে পেরুকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

অধিনায়ক লিওনেল মেসি এবং কোচ লিওনেল স্ক্যালোনিকে ছাড়াই খেলতে নামা আর্জেন্টিনা কোপা আমেরিকায় জয়ের ধারা বজায় রেখেছে। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় এদিন পেরুর বিপক্ষে নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দিলেও জয় পেতে বেগ পেতে হয়নি আলবিসেলেস্তেদের।
রোববার (৩০ জুন) মায়ামির হার্ডরক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে .২-০ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার পক্ষে জোড়া গোল করেন লাউতারো মার্টিনেজ।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়ের দেখা পেল আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে মাঠে নামা নিশ্চিত করেছে লিওনেল স্ক্যালোনির দল।

ইনজুরির কারণে পেরুর বিপক্ষে ম্যাচটি থেকে আগেই ছিটকে গিয়েছিলেন মেসি। অন্যদিকে দুই ম্যাচেই দ্বিতীয়ার্ধে দেরিতে মাঠে আসায় এই ম্যাচে নিষেধাজ্ঞায় কাটা পড়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। এছারাও কোয়ার্টার ফাইনালের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করতে এবং বেঞ্চের শক্তি সম্পর্কে ধারণা পেতে আগের ম্যাচের একাদশ এই ম্যাচে প্রায় পুরোটাই বদলে ফেলেছিলেন স্ক্যালোনি।

ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু লিয়ান্দ্রো পারেদেস সাইডপোস্টে মেরে সেই সুযোগ নষ্ট করেন।

ম্যাচের ব্যবধান দ্বিগুণ হয় লাউতারো মার্টিনেজের হাত ধরেই। ৮৬ মিনিটে ব্যক্তিগত এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন তিনি। এবারের আসরে এটি তার তৃতীয় গোল।

এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!