1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

প্রায় ২ বছর পর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি বাতিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি:

প্রায় ২ বছর পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৃহস্পতিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকছে।

আজ শনিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ৪৭তম (বিশেষ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নতুন এ সময়সূচির বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

এই বিষয়টি নিশ্চিত করে বেরোবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি
অনুযায়ী অফিস ও ক্লাস-পরীক্ষা চলবে। নতুন এই সময়সূচি মোতাবেক রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস ও ক্লাস-পরীক্ষা তথা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। এখন থেকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর
রশীদের সভাপতিত্বে সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,২০২২ সালের ১৬ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রতি বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!