1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মাদ্রাসার শ্রেণি কক্ষে গাঁজা সেবনের অপরাধে বরখাস্ত দুই কর্মচারী

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসার কক্ষে প্রকাশ‍্যে গাঁজা সেবনের অভিযোগে ২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মচারী হলেন মোঃ ইব্রাহিম (নৈশ প্রহরি) ও মোঃ আজিজুল  হক(পরিচ্ছন্ন কর্মী)।মাদ্রাসার সুপার শামছুল আলম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২৬ জুন মাদ্রাসার শ্রেনি কক্ষে অভিযুক্ত ওই দুই কর্মচারীকে গাঁজা সেবন করতে দেখে এলাকাবাসী। পরে বিষয়টি মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটিকে জানালে তারা ঘটনার প্রাথমিক সত‍্যতা পেয়ে ওই দুই কর্মচারীকে ২৭ জুন সাময়িক বরখাস্ত করেন।

এ বিষয়ে অভিযুক্ত দুই কর্মচারী ইব্রাহিম ও আজিজুল গাঁজা সেবনের অভিযোগ অস্বীকার করে জানান, আমাদেরকে সম্পূর্ণ অন‍্যায় ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেদিন শ্রেণি কক্ষে কোন প্রকার গাঁজা সেবনের ঘটনা ঘটেনি। এমনকি সাময়িক বরখাস্তের আগে নিয়ম অনুযায়ী আমাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা থাকলেও সেটা না করে সরাসরি সাময়িক বরখাস্ত করেছেন যা সম্পূর্ণ বিধি বহির্ভূত।

অত্র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধির আব্দুল খালেক জানান, একটি গোয়েন্দা সংস্থার একজন সদস‍্যের অভিযোগের ভীত্তিতে আমরা বসে ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।
মাদ্রাসা সুপার শামছুল আলম জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তে প্রাথমিক সত‍্যতা পাওয়ার পর ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে এবং এক মাসের মধ্যে এর উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, এবিষয়ে কোন অফিসিয়ালি চিঠি হাতে পাইনি। খোঁজ খবর নিচ্ছি

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!